দুই বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা

মনিটর অনলাইন
Published: June 28, 2026 | 07:09 PM5 min read

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সকাল থেকেই আবেদনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আগের মতোই মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে।
২০২৪ সালে ভিসা কার্যক্রম সীমিত হওয়ার পর এতদিন মূলত মেডিকেল ও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন, চিকিৎসা ভ্রমণ এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Spread the word





